রাজ্যের খবর

পুরুলিয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি! জখম ২

In Purulia, the danger of tearing the overhead wire! Injury 2

The Truth Of Bengal : রাজ্যে ফের ট্রেন দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাগমুন্ডি থানার অন্তর্গত সুইসা স্টেশন সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনায় দুই যাত্রী গুরুতর ভাবে জখম হয়েছেন। তবে হতাহতির কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

রেল সূত্রে খবর, শনিবার সকাল আটটা নাগাদ দিল্লি থেকে ওড়িশাগামী আনন্দ বিহার টার্মিনাল ট্রেনটি রাচি রেল শাখার অন্তর্গত পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি হল, ট্রেনটি লেংডিহ ক্রসিংয়ের ওভারহেডের তার ছিড়ে বিপত্তির সৃষ্টি হয়। আর এই ভয়াবহ ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন দুই যাত্রী। যখন এক যাত্রীর নাম রাজ শংকর। রাজ উত্তরপ্রদেশের রায়বরেলীর বাসিন্দা। এই ঘটনার জেরে প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত থাকে। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের কর্মকর্তারা। তারা পৌঁছে প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতলে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনাস্থলে দীর্ঘক্ষণ ট্রেনটি দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর অবশেষে ট্রেনটিকে গন্তব্যের দিকে পাঠানো হয়।

সন্তোষ কুমার নামে এক যাত্রী জানান, ” ট্রেনটি চলতে চলতে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তার সঙ্গে সঙ্গে ট্রেনটি থেমে যাওয়ায় অনেক যাত্রী মুখে হাতে চোট পান। রেলের কামরা রক্তে ভেসে যায়। কিছুক্ষণ পরে জানতে পারি ওভারহেডের তার ছিড়ে এই বিপত্তি ঘটেছে।”

এরপর দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানান, ” পুরুলিয়ার সরিষা স্টেশনের কাছে ট্রেনের তার ছিড়ে বিপত্তি ঘটেছে। ঘটনায় কারো মৃত্যু হয়নি তবে দুইজন গুরুতর ভাবে জখম হয়েছেন। ইতিমধ্যে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles