রাজ্যের খবর
Trending

প্রথাগত চাষের পাশাপাশি আগ্রহ বাড়ছে আপেল কুল চাষে, লাভের অঙ্কের পরিমাণ থাকছে যথেষ্ট বেশি

In addition to traditional cultivation, there is increasing interest in apple cultivation, the amount of profit is quite high

The Truth Of Bengal : প্রথাগত চাষের পাশাপাশি এখন অন্যরকমের নানা চাষ বাড়ছে। বেশি লাভের আশায় কৃষকরা এখন উন্নত মানের ফল ও ফুলের চাষ করছেন। এমন এক কৃষক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার অঞ্চলের টুঙ্গিইলবিল পাড়ায় চাষ করছেন কুল। কৃষক বলাই দেবশর্মা প্রথাগত কৃষি কাজের পাশাপাশি আপেল কুল, আঙুর কুলের চাষ করছেন। অধিক ফলনের পাশাপাশি বেশি ওজনের হওয়ায় লাভ পাচ্ছেন ভালই।

গতবছর প্রথমবার তিনি এই কুল চাষ করেছিলেন। কুল বিক্রি করে যা লাভ হয়েছিল, এবার আরও বেশি লাভ হবে বলে মনে করছেন তিনি। কৃষক বলাই দেবশর্মা জানান, ইউটিবে দেখে এই কুল চাষ সম্পর্কে তাঁর আগ্রহ বাড়ে। অনলাইনে নদিয়া থেকে আপেল কুল ও আঙুর কুলের চারাগাছ আনিয়েছিলেন। তার ২৫ কাঠা জমিতে শাতাধিক কুলের গাছ লাগিয়েছিলেন। প্রতিটি গাছেই এখন ভর্তি কুল। এক একটি গাছ থেকে ২৫-৩০ কেজি করে কুল হবে বলে তাঁর আশা। গাছগুলিকে সময় মতো পরিচর্যা করতে হয়।

সময় মতো সার দেওয়া এবং গাছে স্প্রে করতে হয়। পাখি ও বাদুড়ের হাত থেকে রক্ষা পেতে গোটা বাগান নেট দিয়ে ঘিরে রেখেছেন তিনি।এই কুল কেনার জন্য অনেক দূরের ব্যবসায়ীরা চলে আসছেন বাগানে। তা ছাড়া দুই দিনাজপুর সহ আশপাশের জেলাগুলিতে যায়। এই কুল পাইকারি ৮০ টাকা কিলো এবং খুচরা ১০০ টাকা কিলো দরে বিক্রি হয়। গত বছর সব খরচ বাদ দিয়েও লক্ষাধিক টাকার মতো লাভ হয়েছিল কৃষক বলাই দেবশর্মার। এবছর লাভের অঙ্ক আরও বাড়বে বলে তাঁর বিশ্বাস। এখন অন্য ধরনের এই কুল চাষে আগেওহ বাড়ছে এলাকার চাষিদের।

 

FREE ACCESS

Related Articles