Illegal Oil: অবৈধ তেল গোডাউনে পুলিশি হানা! গ্রেফতার ১, সিজ ২ টি লরি
Police conducted a joint raid with District Enforcement Branch in Nandkumar, Purba Medinipur, seizing a tanker.
Truth Of Bengal: শান্তনু পান, পুর্ব মেদিনীপুর: ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট বাঞ্চ ও পুলিশের যৌথ অভিযান নন্দকুমারে অবৈধ গোডাউনে পুলিশি হানা! গ্রেফতার ১, সিজ ১ টি লরি সহ ২ টি ফলস নম্বরপ্লেট এবং কয়েকশ লিটার তেল(Illegal Oil)। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এর মাধবপুরে অবৈধ তেল কাটিং গোডাউনে জেলা এনফোর্সমেন্ট শাখা ও নন্দকুমার পুলিশের যৌথ অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত প্রায় ২ টার সময় সূত্র মারফত খবর পেয়ে মাধবপুরের একটি অবৈধ তেল কাটিং গোডাউনে হানা দেয় পুলিশ। কয়লা পেট্রোলিয়াম দ্রব্য সহ একাধিক জিনিস উদ্ধার করে পুলিশ।
[আরও পড়ুনঃ Bengal Weather: আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা]
এই ঘটনায় পুলিশ গ্রেফতার ১ করে এক বক্তিকে। ঐ বক্তির বাড়ি বিহারে বলে জানা গিয়েছে(Illegal Oil)। সিজ করা হয়েছে একটি তেল ট্যাঙ্কার সহ গোডাউনে থাকা ফলস নম্বর প্লেট, কয়েক হাজার লিটার কাটিং তেল ও বিটুমিনাস দ্রব্য ইত্যাদি।পুলিশ সূত্রে জানা যায়, আগাম খবর থাকায় তারা হঠাৎই হানা দেয় ওই গোডাউনে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত বেশ কিছুদিন পূর্বেই কোলাঘাটে ও একটি তেল কাটিং কারখানায় হানা দিয়েছিল পুলিশ। সেখানেও ২৭ টি তেলের ব্যারেল, বিটুমিনাস দ্রব্য এবং দুটি লরি সিজ করা হয়েছিল(Illegal Oil)। পূর্ব মেদিনীপুর অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগারওয়াল জানিয়েছিন, আরো এরকম অবৈধ তেল কাটিং চলছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে। যেরকম খবর আসবে, তারা সেরকম হানা দেবেন।


