খেলা

Sunil Gavaskar: “একেবারেই চমকে যাইনি” গিলকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তকে সমর্থন সানির

এই সিদ্ধান্ত একেবারেই যুক্তিসঙ্গত বলে মনে করছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটের সুনীল গাভাস্কার।

Truth of Bengal: ইংল্যান্ডের মাটিতে ব্যাট হতে ভালো পারফর্ম করার পর চারিদিকেই প্রশ্ন উঠছিল যে আসন্ন এশিয়া কাপে শুভমান গিল সুযোগ পাবেন কিনা। কেউ বলছিলেন পেতে পারেন, আবার অনেকের মতে তিনি হয়তো সুযোগ নাও পেতে পারেন। কিন্তু অবশেষে তাঁকে একটি বড় দায়িত্ব দেওয়া হয়। গিলকে দেখা যাবে সহ-অধিনায়কের ভূমিকায়। এই সিদ্ধান্ত একেবারেই যুক্তিসঙ্গত বলে মনে করছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটের সুনীল গাভাস্কার ( Sunil Gavaskar)। প্রাক্তন তারকার বক্তব্য, এই সিদ্ধান্তে তিনি একেবারেই চমকে যাননি।

সানি ( Sunil Gavaskar) বলেন, “একেবারেই চমকে যাইনি। গত দুই সপ্তাহ আগে ও সাড়ে সাতশোর বেশি রান করেছে। এই ফর্মে থাকা একজন ক্রিকেটারকে আপনি বাদ দিতে পারেন না। এছাড়া আইপিএলেও ও ভালো পারফর্ম করেছে। এটা খুবই ভালো সিদ্ধান্ত। গিলকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে ও টি-২০ দলকে নেতৃত্ব দিতে পারে। আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটা সিলেকশন।”

[আরও পড়ুনঃ Illegal Oil: অবৈধ তেল গোডাউনে পুলিশি হানা! গ্রেফতার ১, সিজ ২ টি লরি]

গাভাস্কার ( Sunil Gavaskar) ইংল্যান্ডে গিলের পারফরমেন্সের প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, “ইংল্যান্ডে গিল অসাধারন ব্যাটিং করেছে। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সাড়ে সাতশোর বেশি রান করা এটা প্রমাণ করে দিচ্ছে যে ও কত সুন্দরভাবে চাপ সামলাতে পারে। এই সহ-অধিনায়কের দায়িত্ব ওকে দেওয়া পরিষ্কার করে দিচ্ছে যে ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও হবে আগামী দিনে।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুভমান গিল জাতীয় দলের অধিনায়কত্ব করা শুরু করেন। ব্যাট হাতে তিনি করেছেন চারটি শতরান। তাঁর নেতৃত্বে চাপের মুখে টিম ইন্ডিয়া সিরিজ ড্র করেছে ২-২ ফলাফলে। যদিও গত আইপিএল থেকেই তাঁর বাট ভালোভাবেই কথা বলছিল। এবার দেখার বিষয় যে আসন্ন এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর তিনি নিজের দাপট ধরে রাখতে পারেন কিনা। কি হয় আগামী দিনে সেটাই এখন দেখার।

Related Articles