রাজ্যের খবর
রেজিস্ট্রেশন পেতে চলেছে জনতা উন্নয়ন পার্টি! আবেদন জমা হুমায়ুনের
নতুন দল ঘোষণার পাশাপাশি বেলডাঙ্গা এবং রেজিনগর থেকে হুমায়ুন কবির নিজে লড়াই করবেন বলে জানিয়েছিলেন।
Truth Of Bengal: হুমায়ুন কবির তাঁর নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’র নিয়মমাফিক রেজিস্ট্রেশনের জন্য রাজ্যের সিইও অফিসে আবেদন জানিয়েছেন। গত ২২ ডিসেম্বর নিজের নতুন দল ঘোষণা করেছিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির। নতুন দল ঘোষণার পাশাপাশি বেলডাঙ্গা এবং রেজিনগর থেকে হুমায়ুন কবির নিজে লড়াই করবেন বলে জানিয়েছিলেন।
এবার তার নতুন রাজনৈতিক দল যাতে রেজিস্ট্রেশন করতে পারে তার জন্য নিয়ম মেনে কলকাতার সিইও অফিসে আবেদন জানিয়েছেন। নিয়ম মত সমস্ত আবেদন ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে রেজিস্ট্রেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে জনতা উন্নয়ন পার্টির।






