কলকাতারাজ্যের খবর
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ১৪ মে
১৪ মে তাদের সদর কার্যালয় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সকাল সাড়ে দশটায় এক সাংবাদিক সম্মেলনে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে
রাহুল চট্টোপাধ্যায়: ২০২৬ এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে ১৪ মে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক ড. পার্থ কর্মকার জানিয়েছেন ১৪ মে তাদের সদর কার্যালয় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সকাল সাড়ে দশটায় এক সাংবাদিক সম্মেলনে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।
ঐদিন সকাল ১১ টা থেকে সংসদের নিজস্ব ওয়েবসাইট সহ অন্যান্য সাইটে ফল দেখতে পাওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংসদ সভাপতি জানিয়েছেন।





