কলকাতারাজ্যের খবর
মাধ্যমিক পরীক্ষার সমস্যা নিয়ে কোনও চিঠি আসেনি: সিইও
অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা ব্যস্ত নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর এর কাজে।
Truth of Bengal: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার সমস্যা নিয়ে কোন ধরনের চিঠিরা নির্বাচন কমিশন কে দেয় নি। সাফ জানিয়ে দিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। আগামী দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে গোটা রাজ্যে। অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা ব্যস্ত নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর এর কাজে।
ফলে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র আনা, গার্ড দেওয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াতে সমস্যা তৈরি হবে। জি ডকুমেন্টগুলো কমিশনের এই সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কোন ধরনের চিঠি দেয়নি নির্বাচন কমিশন কে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিইও। তার মতে, মাধ্যমিক পরীক্ষা বিষয়টি সম্পর্কে কোন ধরনের তথ্য কমিশনে জানানো হয়নি।





