Factory Explosion: শিরোনামে ফের যোগীরাজ্য! বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৪ মহিলা সহ ৬
6 killed, including 4 women, in a firecracker factory explosion in Amroha, Uttar Pradesh.
Truth Of Bengal: ফের যোগীরাজ্যে বিস্ফোরণ! সোমবার একটি বাজি কারখানায় বিস্ফোরণ হওয়ার জেরে প্রাণ হারিয়েছেন ৪ মহিলা সহ ৬ শ্রমিক (Factory Explosion)। এদিকে আহত আরও ৯। এই দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে, কারখানাটি কী বেআইনি ছিল? তবে সেই অভিযোগ নস্যাৎ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহারে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা তা এখনও অস্পষ্ট, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: Auto Regulation: অটো-টোটোর দৌরাত্ম্যে লাগাম, গাইডলাইন তৈরি করবে প্রশাসন]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাজবপুর থানা এলাকার আতরাসী গ্রামে অবস্থিত বাজি কারখানায় হঠাৎ-ই বিস্ফোরণ হয়। সেই দুর্ঘটনার জেরে বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন গোটা এলাকা। সংবাদ পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কারখানার ভিতর মহিলা পুরুষ মিলে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন বলে খবর। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় ৬ শ্রমিকের দেহ, যার মধ্যে ৪ জন মহিলা। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে আশঙ্কা (Factory Explosion)।
FB POST: https://www.facebook.com/share/p/1Bem7HkToM/
এই ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে আমরোহা পুলিশ সুপার অমিত কুমার আনন্দ জানান, “এদিন দুপুর ১২টা নাগাদ আচমকা বাজি করাখানাটিতে বিস্ফোরণ হয় (Factory Explosion)। এখনও পর্যন্ত ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আমরা উদ্ধারকাজ শুরু করি।” পুলিশ সুপারের পাশাপাশি জেলাশাসক নিধি গুপ্তা ভাটস সাংবাদিকদের বলেন, “কী কারণে এই ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির তদন্তে করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।”






