রাজ্যের খবর

শিলিগুড়ি মহাকুমার দুধিগছ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Hanging body of youth recovered from Siliguri Mahakumar Dudhigach

The Truth Of Bengal :  শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের দুধিগছ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম বিপুল সিংহ (২৬)। সে ফাঁসিদেওয়া ব্লকের দধিগছের বাসিন্দা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যান। এরপর এদিন সকালে যখন পরিবারের সদস্যরা ওই যুবককে ডাকতে যান। তখন কোন সারা শব্দ না মেলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপর ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান ওই যুবকের ঝুলন্ত দেহ। এবং তড়িঘড়ি পরিবারের সদস্যরা ওই যুবককে উদ্ধার করে বিধান নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে বিধান নগর থানা পুলিশ।

Related Articles