রাজ্যের খবর

 প্রশাসনের উদ্যোগে উত্তর দিনাজপুরে শুরু হল হস্তশিল্প ও স্বরোজগার মেলা

Handicraft and livelihood fair started in North Dinajpur on the initiative of the administration

The Truth Of Bengal , উত্তর দিনাজপুর : পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হল জেলা হস্তশিল্প তাঁত শিল্প ও রোজগার মেলা। রবিবার এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। রায়গঞ্জ স্টেডিয়ামে মেলার আয়োজন করা হয়।

এছাড়াও , এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। সূত্রের খবর এই মেলায় স্বনির্ভর দলের মহিলারা বেশ কিছু স্টল বসিয়েছে । যেখানে তারা হাতে তৈরীর বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিক্রির চেষ্টা করছেন। রায়গঞ্জ স্টেডিয়ামে এই মেলাকে ঘিরে মেতে উঠেছে সকলে । মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর দলের মহিলাদের কর্মসংস্থানের জন্যই এই মেলার আয়োজন করেছে মেলার কর্তৃপক্ষরা ।

এছাড়াও এই মেলাতে বিভিন্ন হস্তশিল্পের স্টল থেকে বিভিন্ন জিনিসপত্র কিনছেন স্থানীয় বাসিন্দারা। আর এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন মহিলারা। সবমিলিয়ে শেষ পর্যন্ত এই মেলা সফলভাবে এগিয়ে যাবে বলে মনে করছে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও মেলার উদ্যোক্তারা ।

Free Access

Related Articles