সবুজ বাজির দীপাবলি, কালিয়াগঞ্জে পুরসভার উদ্যোগে নতুন বাজার
সত্যেন মহন্ত, উত্তর দিনাজপুর: হাতে আর কয়েক ঘন্টা তার পরেই আলোর উৎসব দিপাবলী। আর আলোর উৎসব মানে রঙ বাহারী পরিবেশ বান্ধব বাজি। কালিয়াগঞ্জ (North Dinajpur)পুরসভার ব্যবস্থাপনায় বাজি বাজার বসছে পার্বতীসুন্দরী হাইস্কুল ময়দানে।
আরও পড়ুনঃ Ranbir-Alia: ২৫০ কোটি টাকার নতুন বাড়িতে ঢুকছেন রণবীর-আলিয়া, তারকা-বাসস্থানে নয়া নজির
শনিবার বিকালে ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করেন পুরপ্রধান রাম নিবাস সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান ঈশ্বর রজক, পুর কার্যনির্বাহী আধিকারিক অর্নব রায় সহ বেশ কিছু কাউন্সিলারেরা। (North Dinajpur)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
কালিয়াগঞ্জে যে সকল লাইসেন্স প্রাপ্ত বাজি বিক্রেতা আছে, তাদের জন্য অস্থায়ী বাজি বাজারে প্যান্ডেলের স্টল নির্মাণ করে দিয়েছে পুরসভা। এই বাজি বাজারে সরকার অনুমোদিত সমস্ত ধরনের পরিবেশ বান্ধব আতসবাজি ন্য়ায্য মূল্যে মিলবে। বিগত বছরগুলোতে শান্তি কলোনি শ্রীমতি নদীর পাশে বাজি বাজার বসতো। এবারে, স্থান পরিবর্তন করে পার্বতীসুন্দরী ময়দানে খোলামেলা জায়গায় বাজি বাজার বসছে। (North Dinajpur)
পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, আলোর উৎসব দীপাবলিতে বাজি পোড়ানোর রেওয়াজ বহুকাল থেকেই চলে আসছে। নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার বন্ধ নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যাতে নায্য মূল্যে পরিবেশ বান্ধব আতসবাজি কিনতে পারে। তার জন্যই পুরসভার উদ্য়োগে এই বাজি বাজার বসানো হয়েছে। কালিয়াগঞ্জের লাইসেন্স প্রাপ্ত বাজি বিক্রেতারা সকলেই এই বাজি বাজারে দোকান দিয়েছে। গোটা বাজারটিকে পরিদর্শন করেন তিনি। বিক্রেতাদের থেকে বিভিন্ন বাজি হাতে তুলেও পরীক্ষা করে নেন। (North Dinajpur)
প্রসঙ্গত, পরিবেশ দূষণ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বাতাসে দূষণ ছড়ায় এমন কোন বাজির ব্য়বহার নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সবুজ বাজির ব্য়বহার করার অনুমতি রয়েছে। তাই প্রশাসনের উদ্য়োগে এই বাজি বাজারের উদ্বোধন সমাজকে এক বার্তা প্রদান করল।






