রাজ্যের খবর

Raghu Dakat: রঘু ডাকাত’-এর প্রচারে কোলাঘাটে দেব, রাফ অ্যান্ড টাফ লুকে নজর কাড়লেন অভিনেতা

প্রচারের শুরুতেই দেব পৌঁছে যান স্থানীয় শিবমন্দিরে। দেবতার আশীর্বাদ নিয়ে এরপরই শুরু হয় ছবির প্রচার কার্যক্রম। ঘোড়ায় চড়ে মানুষের সামনে এসে তাক লাগিয়ে দেন তিনি।

Truth of Bengal: এসভিএফ প্রযোজিত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচারে এবার পৌঁছে গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। ছবির প্রমোশন ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। সেই ধারাবাহিকতায় এদিন তিনি উপস্থিত হলেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের শের-ই-পাঞ্জাব হোটেল মাঠে (Raghu Dakat)।

আরও পড়ুনঃ ‘বাংলাভাষিদের হেনস্থা’-বাংলার মনিষীদের ‘অপমান’! কড়া সমালোচনায় তৃণমূল

প্রচারের শুরুতেই দেব পৌঁছে যান স্থানীয় শিবমন্দিরে। দেবতার আশীর্বাদ নিয়ে এরপরই শুরু হয় ছবির প্রচার কার্যক্রম। ঘোড়ায় চড়ে মানুষের সামনে এসে তাক লাগিয়ে দেন তিনি। শুধু তাই নয়, হাতে ছিপ তুলে মাছ ধরার মতো গ্রামীণ রূপেও ধরা দিলেন দেব—যা স্থানীয়দের মধ্যে উৎসাহের ঝড় তোলে। এই সফরে দেবের সঙ্গে উপস্থিত ছিলেন ‘রঘু ডাকাত’ সিনেমার অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ও টিম মেম্বাররাও। একটি বিশেষভাবে ডিজাইন করা ‘রঘু ডাকাত’ সিনেমার প্রোমোশন বাস-এ করেই পুরো টিম কোলাঘাটে পৌঁছায়, যা নজর কাড়ে সবার (Raghu Dakat)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

ছবির প্রেক্ষাপট, কাহিনি ও রঘু ডাকাতের চরিত্র ইতিমধ্যেই গ্রামবাংলার দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। সিনেমায় মূল চরিত্রে দেবকে রাফ-অ্যান্ড-টাফ লুকে দেখে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। দেব নিজেও জানিয়েছেন, এই চরিত্র তাঁর কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ভূমিকা। স্থানীয় মানুষের ভিড় এবং উৎসাহ থেকেই স্পষ্ট—‘রঘু ডাকাত’ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। প্রোডাকশন হাউস এবং টিমের এমন জমকালো প্রচারে ছবির জনপ্রিয়তা যে আরও তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য (Raghu Dakat)।

Related Articles