আন্তর্জাতিকদেশ

US Tariffs: ভারতের পণ্যে ৫০% শুল্ক! জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে।এই পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরে হাই প্রোফাইল বৈঠক ডাকা হয়েছে।

Truth of Bengal: বুধবার থেকে মার্কিন বাজারে প্রবেশকারী ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে ওয়াশিংটন। ফলে সরাসরি চাপ পড়বে ভারতীয় রপ্তানিকারকদের উপর। ইতিমধ্যেই সংস্থাগুলি জানিয়েছে, লাভের মার্জিন কমে গিয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে।এই পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরে হাই প্রোফাইল বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যেই রপ্তানিকারক সংস্থা ও সংশ্লিষ্ট সংগঠনগুলির সঙ্গে পরামর্শ শুরু করেছে (US Tariffs)।

আরও পড়ুনঃ পিটিশনের জেরে হাই কোর্টে অভিষেক, সেলফির আবদার মেটালেন আইনজীবীদের

মনে করা হচ্ছে, এদিনের বৈঠকে সরকারের করণীয় পদক্ষেপ নিয়েই বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথমে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। পরবর্তীতে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ট্রাম্প প্রশাসন আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয়। ট্রাম্পের অভিযোগ, ভারতের কেনা টাকার জোগানেই ইউক্রেন যুদ্ধ চালাচ্ছে রাশিয়া।তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, আমেরিকার দাবি ভিত্তিহীন। ভারতের বক্তব্য, ইউরোপীয় ইউনিয়ন, চিন এমনকি আমেরিকাও রুশ তেল ও গ্যাস কিনছে। তাহলে একমাত্র ভারতের উপর শুল্ক চাপানো অন্যায় (US Tariffs)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

কেন্দ্রের স্পষ্ট অবস্থান  রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করবে ভারত।সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, রফতানিমুখী ইউনিট এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পগুলিকে রক্ষা করাই এখন সরকারের কৌশলের মূল লক্ষ্য। কারণ বহির্বিশ্বের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই খাত। মঙ্গলবারের বৈঠকে ভারত সরকারের প্রতিক্রিয়ার খসড়া চূড়ান্ত করা হবে বলেই খবর। কারণ বিশেষত টেক্সটাইল, চামড়াজাত পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং কেমিক্যাল খাত— সব ক্ষেত্রেই নতুন শুল্কের ধাক্কা বড়সড় প্রভাব ফেলতে পারে বলে বলে মনে করা হচ্ছে (US Tariffs)।

Related Articles