Bangladesh Election: বাংলাদেশে ভোট ব্যবস্থায় আসছে বড় বদল
২০১৩ সাল থেকে ভারতে ভোট ব্যবস্থায় নোটা আনা হয়।
Truth of Bengal: সম্প্রতি এক নতুন ‘সংশোধনী অধ্যাদেশে’র খসড়া পেশ করেছে নির্বাচন কমিশন। তাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। একাধিক প্রস্তাবগুলির মধ্যে অন্যতম হল ‘নো ভোট’ অপশন। খসড়াতে বলা হয়েছে, এবার থেকে ভোটে প্রার্থীরা ২ টি আসনে একসঙ্গে দাঁড়াতে পারবেন। ২০১৩ সাল থেকে ভারতে ভোট ব্যবস্থায় নোটা আনা হয়। এবার নোটার প্রস্তাব বাংলাদেশেও। খসড়াতে বলা হয়েছে, যদি কোনও আসনে একজনই প্রার্থী থাকেন, তাহলে তাঁকে ‘নো ভোটে’র বিরুদ্ধে লড়তে হবে।(Bangladesh Election)
[আরও পড়ুনঃ Ganja Seizure: লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার ১, ঘটনায় চাঞ্চল্য]
আরও বলা হয়েছে, কোনও কেন্দ্রে ‘নো ভোটে’র সংখ্যা, কোনও প্রার্থীর পাওয়া ভোটের চেয়েও বেশি, সেক্ষেত্রে নতুন সময়সূচি ঘোষণা করে আবার ভোট করা হবে। এই বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানিয়েছেন, ‘খসড়া প্রস্তুত। শুধু প্রবাসী ভোটারদের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। এরপরই আইন মন্ত্রকে পাঠানো হবে।’ এর আগেও বাংলাদেশের নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা ছিল। কিন্তু ২০২৩ সালে আওয়ামী লিগ সরকার নিয়ম বাতিল করে দেয়।(Bangladesh Election)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এর পাশাপাশি, প্রস্তাবে বলা হয়েছে, কোনও নির্বাচিত প্রার্থীর আয়-ব্যয়ের বিবৃতিতে অসঙ্গতি মিললে পাঁচ বছরের মধ্যেই তাঁর পদ বাতিল হতে পারে। প্রসঙ্গত, ২০০৮ সালে ভোটের আগে নিয়ম চালু হয় বাংলাদেশে। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভাষণের শুরুতে ইউনূস জানান, আগামী বছরের শুরুতে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। এক বছর পূর্তির দিনই বলেন, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে সে ব্যাপারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।(Bangladesh Election)






