দেশ

ভারতের জলসীমায় পাকিস্তানি মৎসজীবী, উপকূলরক্ষী বাহিনী ও বিএসএফের হাতে গ্রেফতার ১৫

সেই অভিযান চলাকালীনই নজরে আসে মাছ ধরার ওই নৌকোটি। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা হয় সেটি।

ভারতের জলসীমায় অবৈধভাবে ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীর (Pakistani Fishermen) প্রবেশ। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বিএসএফের হাতে গ্রেফতার তারা। বাজেয়াপ্ত তাদের মাছ ধরার নৌকাও। সূত্রের খবর, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং বিএসএফ-এর যৌথ অভিযান চলে গুজরাতের কচ্ছ উপকূলের কোরি ক্রিক এলাকায়।

[আরও পড়ুন: গ্যাস ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত ৭, আহত বহু]

সেই অভিযান চলাকালীনই নজরে আসে মাছ ধরার ওই নৌকোটি। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা হয় সেটি। পাকিস্তানি মৎস্যজীবীরা ওই নৌকা নিয়ে পালানোর চেষ্টা করলেও টা সম্ভব হয়নি (Pakistani Fishermen)। পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুজাওয়াল জেলার জাতি গ্রামের বাসিন্দা ওই দলে উপস্থিত ১৫ জন মৎসজীবী। তাদের সকলের বয়সই ২০-৫০ এর মধ্যে বলে জানা যায়।

FB POST: https://www.facebook.com/share/v/19NdGrgefx/

অভিযোগ রয়েছে, অবৈধভাবে ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিলেন তারা। বাজেয়াপ্ত করা ওই নৌকা থেকে উদ্ধার হয় নয়টি বড় আকারের জাল এবং প্রায় ৬০ কেজি ওজনের মাছ (Pakistani Fishermen)। তাছাড়া উদ্ধার করা হয়, চাল, আটা, চিনি, ঘি, নুন-সহ নানা খাদ্যসামগ্রীও। দীর্ঘদিন ধরে এভাবে সমুদ্রে ঘুরে মাছ ধরার পরিকল্পনা মৎস্যজীবীদের ছিল বলে, অনুমান করা হয়। প্রাথমিক অনুমান যে তাদের ভারতের জলসীমায় ঢোকার একমাত্র উদ্দেশ্যই ছিল মাছ ধরা। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা এবার তাই খতিয়ে দেখে হচ্ছে।

Related Articles