রাজ্যের খবর

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় ফের তদন্তের নির্দেশ

পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে নতুন পাঁচ দফা নির্দেশিকা জারি। ‌

Truth of Bengal: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনার পর্যালোচনা করা হবে। পুরনো তদন্তের ক্ষেত্রে কোন খামতি বরদাস্ত নয়। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে নতুন পাঁচ দফা নির্দেশিকা জারি। ‌ সীমান্তবর্তী অঞ্চলেও গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। ‌

পাশাপাশি অবৈধ পশু পাচার রুখতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পশু জবাই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের কথা নির্দেশিকায় বলা হয়েছে। ‌ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কড়া ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। এরপরেই পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে পাঁচ দফার নির্দেশিকা জারি। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিভিন্ন ফাইল খোলা হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে হিংসার অভিযোগ ছিল। সেই বিষয়টি নিয়ে পুনরায় তদন্তের নির্দেশ। তদন্তের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

Related Articles