রাজ্যের খবর

মিলল বিশাল আকারের বোমা, এই বোমা কোন আমলের শুনলে চমকে উঠবেন

Found a huge bomb, you will be surprised when you hear what period this bomb belongs to

The Truth Of Bengal : ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে চাষের জমি থেকে উদ্ধার বিশাল আকারের ব্রিটিশ আমলের বোমা। এদিন এই বোমা উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভুলনপুর গ্ৰামের চাষের জমি থেকে উদ্ধার হয় এই ব্রিটিশ আমলের বোমা।

জানা গেছে, ভুলনপুর গ্ৰামের চাষের জমিতে জমি তে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন বাসিন্দা। চাষের জমি তে মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা সেই সময় হঠাৎই সেখানে তাঁদের নজরে আসে একটা ভারী লোহার সিলিন্ডার। তারপরেই লোহার সেই বস্তুকে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। তবে স্থানীয়দের অনুমান এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোন বিস্ফোরক জাতীয় সরঞ্জাম। স্থানীয়দের বক্তব্য, এর আগেও এই ধরনের বোমা এলাকা থেকে উদ্ধার হয়েছে, ফলে আবার এই ধরনের বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্কে রয়েছেন তারা। খবর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন কে।

Related Articles