রাজ্যের খবর

ক্রেতা সেজে ফিল্মি কায়দায় হাতির দাঁত উদ্ধার বন কর্মীদের

Forest workers rescue elephant tusks in a filmy fashion

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- ক্রেতা সেজে দুটি হাতির দাঁত উদ্ধার করল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ঝাঁজাংগি থেকে লাটাগুড়ি রেঞ্জের বন কর্মীরা। গ্রেপ্তার ২। বনদপ্তর সূত্রে জানা যায় জলপাইগুড়ি ডিভিশনের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে আমি আপনার সাথে ময়নাগুড়ির ঝাজাঙ্গিতে ওত পেতে ছিল বন কর্মীরা। তার আগে পাচারকারী দের সাথে নয় লক্ষ টাকা ঠিক হয়। পরে একটি স্কুটি নিয়ে দুজন জয়গা থেকে শিলিগুড়ি যাবার পথে ময়নাগুড়ির ঝাঁজাংগিতে এক হোটেলের সামনে স্কুটি দাঁড় করানোর পর হাতির দাঁত বের করতেই দুই পাচারকারী কে গ্রেফতার করে।

লাটাগুড়ি রেঞ্জে দুই পাচারকারী কে নিয়ে এসে তদন্ত শুরু করেছে বন দপ্তর। দুটি হাতির দাঁত এর ওজন প্রায় পাঁচ কিলো। যে দুজন কে ধরা হয়েছে তাদের নাম ইয়াংডি ভুটানের বাসিন্দা। অন্য এক জন ইয়াস্কা ইলাইচ দর্জি দুব্বা বক্সার বাসিন্দা। এই বিশয়ে বন আধিকারিক জয়ন্ত মন্ডল জানায় ভুটান থেকে শিলিগুড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

ক্রেতা সেজে ময়নাগুড়ির ঝাঁজাংগীতে ধরা হয়েছিল দুই পাচারকারীকে। পাচারকারী থেকে উদ্ধার হয় দুটি হাতির দাঁত। কয়েক মাস আগে বক্সা জঙ্গলে একটি পচা গলা হাতির দেহ উদ্ধার হয়েছিল। সেই হাতির দাঁত নিখোঁজ ছিল। সেই হাতির দাঁত কিনা তা তদন্ত শুরু করা হয়েছে। হাতির দাঁতের খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জে হাজির হয়েছে বক্সা জঙ্গলের বন আধিকারীক। পাচারকারীকে আজ কোর্টে তোলা হবে। রিমান্ডে নিয়ে এসে তদন্ত করবে বনদপ্তর। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে দপ্তর।

Related Articles