ফুটপাতের দোকানগুলিতে আচমকা হানা দিয়ে খাবারের মান পরীক্ষার পরিকল্পনা কেন্দ্রের
Food quality testing center plans to raid sidewalk shops

The Truth Of Bengal : রাস্তার খাবারের গুণগত মাণ নিয়ে উদ্বিগ্ন সরকার। নিত্যদিন পথচলতি লোকজন ফুটপাতের খাবার খায়।তাদের জন্য সেই খাবার কতটা স্বাস্থ্যসম্মত,সেই নিয়ে উঠছে প্রশ্ন। খাবারের মাণ খতিয়ে দেখতে চপ, পেঁয়াজির মতো তেলেভাজা হোক বা ছোলা ভাটুরে, নান কিংবা দুধ চা, ফল, সব্জি, মশলা, এই সমস্ত ফুটপাতের খাবার স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী তা দেখতে এবার আচমকাই হানা দিয়ে পরীক্ষার পরিকল্পনা করল কেন্দ্র।মাঝেমধ্যেই রাস্তার খাবার নিয়ে বিভিন্ন ধরণের অভিযোগ ওঠে। বিশেষ করে বর্ষার সময় এই ধরণের অভিযোগ সামনে আসে বেশি । তাই বিষয়টি নিয়ে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রকের অধীন ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্র্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া’।
তাই তারা খাবারের মাণ যাচাই করতে মোবাইল ভ্যানেই চলন্ত পরীক্ষাগার নিয়ে হাজির হবে বিভিন্ন জায়গায়। কড়াইয়ে দু-তিন ধরে একই তেলে তেলেভাজা জাতীয় খাবার ভাজা হয় কিনা এবং দুধে ভেজাল আছে কি না, পরীক্ষা করলে তাও নজরে এসে যাবে বলে মনে করছে তারা। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, খাবার পরীক্ষার জন্য মোট ২৬১টি মোবাইল ভ্যান তৈরি করেছে, যা গোটা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবারের মান পরীক্ষা করবে।এছাড়াও বিক্রেতারা যাতে তেল বা দুধের মান ঠিক আছে কিনা নিজেরাই পরীক্ষা করে দেখে নিতে পারে তার জন্য তাদের বিশেষ কিট দেওয়া হবে। তাই ফুটপাতের খাবার হলেও সেই খাবার যাতে স্বাস্থ্যের জন্য উপযোগী হয় সেদিকে জোর দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।






