কলকাতা

নাম নেই ২০০২এর ভোটার তালিকায়, SIR আতঙ্কে আত্মঘাতী ডানকুনির বৃদ্ধা

চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া।

Truth Of Bengal: ফের SIR আতঙ্কে রাজ্যে আত্মহত্যার ঘটনা। এবারের ঘটনাস্থল ডানকুনি। সেখানকার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ৬০ বছর বয়সী, হাসিনা বেগম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজ্যে এসআইআর নিয়ে তৎপরতা বৃদ্ধিকে কেন্দ্র করে। তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে। কিন্তু হয়নি শেষরক্ষা। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, মৃতা এক ভাড়া বাড়িতে থাকতেন মেয়ের সঙ্গে। স্থানীয়দের বক্তব্য, হাসিনা বেগমের নাম ছিল না ২০০২ সালের ভোটার তালিকায় এবং সেই কারণে অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি। সেই ভয় থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর বাড়িতে যান ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। পুরপ্রধানের বক্তব্য, “এসআইআর নিয়ে যথেষ্ট ভয়তে সাধারণ মানুষ। বিশেষ করে যাদের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। হাসিনা বেগমেরও নাম ছিল না। এলাকায় আরও এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন এই ভয়ে।”

উল্লেখ্য, রাজ্যে এসআইআরের কাজকর্ম শুরু হবে ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে, যা ঘিরে শুরু হয় চরম সমালোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা, সকলেই এর তীব্র নিন্দা করেন। যদিও গেরুয়া শিবির এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে ঘাসফুল শিবিরের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় ভোটার তালিকা থেকে, তাহলে আন্দোলন করা হবে, দিল্লিতে।

Related Articles