রাজ্যের খবর

বেহাল দশা ইসিএল-এর! ক্ষুব্ধ আবাসনের বাসিন্দারা

ECL collapsed

The Truth of Bengal: ভেঙে পড়ল ইসিএল-এর ডাবর কোলিয়ারির শ্রমিক আবাসনের একাংশ। অল্পের জন্য প্রাণে বাঁচেন অনুভা মুখোপাধ্যায় নামে এক মহিলা। ইসিএল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি বলে ক্ষোভ ছড়িয়েছে। আসানসোলের সালানপুর এরিয়ার এই আবাসনে আশঙ্কা মাথায় নিয়ে বাস করছেন আবাসিকরা। আবাসনের বেহাল দশা মেরামত করতে বারবার ইসিএল কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।

তারপরও কোনও হেলদোল নেই। কর্তৃপক্ষ শুধুমাত্র আশ্বাস দিয়েছে। কয়েক মাস আগে সামান্য কাজ করা হলেও কোনও লাভ হয়নি। চারিদিকে ডেঙ্গি বেড়ে চললেও ইসিএলের সালানপুর এরিয়ার ডাবর কোলিয়ারির আবাসনের সামনে জল জমে রয়েছে। জঙ্গলে ভর্তি এলাকা। নর্দমায় দুর্গন্ধযুক্ত জল জমে রয়েছে।শুধু আবাসন নয়, গোটা এলাকার বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি শাসক দলের শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তবের।

অবস্থার বদল না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।ইসিএল-এ কর্মরত শ্রমিকদের বহু পরিবার বছরের বছরের এই আবাসনে বাস করছে। তবে নাগরিক সুবিধা পাওয়ার কথা তা তাঁরা পাচ্ছেন না। ইসিএল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয় না। ফলে এবার ক্ষোভ আরও পুঞ্জিভূত হচ্ছে। আবাসনের বাসিন্দাদের এই ক্ষোভ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসিএল কর্তৃপক্ষের।

Free Access 

Related Articles