‘দানা’র জেরে বন্ধ ট্রেন-বিমান পরিষেবা, চলবে কি মেট্রো? কি জানাল কর্তৃপক্ষ
Due to Dana closed train-air service, will the metro? What did the authorities say?

Truth Of Bengal: সময় যত গড়াচ্ছে, ততই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। বিপদ এড়াতে স্থানীয় ও দূরপাল্লার ট্রেন ও বিমান পরিষেবা বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কলকাতার মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “মেট্রো রেল কলকাতার লাইফলাইন।” তিনি নিশ্চিত করেন যে, “ঝড়ের সময় মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। কোথাও কোনও পরিবর্তন হচ্ছে না।” দমদম থেকে কবি সুভাষ, হাওড়া ময়দান থেকে ধর্মতলা সহ সমস্ত রুটে মেট্রো পরিষেবা নির্দিষ্ট সময়ে চলবে।
দানার জেরে বন্ধ ট্রেন-বিমান পরিষেবা, চলবে কি মেট্রো? কি জানাল কর্তৃপক্ষ#kolkatametro pic.twitter.com/pSOHuPg45H
— TOB DIGITAL (@DigitalTob) October 24, 2024
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় ‘ডানা’ আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় ঝড়ের বেগ ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রশাসন এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাত জাগবেন এবং হেল্পলাইন নম্বর চালু হয়েছে।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিয়ালদহ ডিভিশনে ১৯০টি এবং হাওড়া ডিভিশনে ৬২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বিমান পরিষেবা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। ফেরি পরিষেবাও স্থগিত করা হয়েছে।
নাগরিকদের নিরাপদ থাকার আহ্বান জানিয়ে প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।






