Digha Bus: রথযাত্রায় দিঘাগামী নতুন সরকারি বাস পরিষেবা চালু ঝাড়গ্রাম ও পুরুলিয়া থেকে
West Bengal launches affordable government bus service from Jhargram and Purulia to Digha to boost tourism
Truth of Bengal: দিঘা পর্যটনে উৎসাহ বাড়াতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাস চালু দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার। আগামীকাল রথযাত্রা। দেশজুড়ে উৎসবের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। প্রতিবছরের মতো এবারও দিঘা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বেড়েছে পর্যটকদের উন্মাদনা। সেই ভিড় সামাল দিতে ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে এবার থেকে ঝাড়গ্রাম-দিঘা রুটে চালু হল সরাসরি সরকারি বাস পরিষেবা(Digha Bus)। এদিন এই পরিষেবার ঝাড়গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নতুন এই বাস পরিষেবা ঝাড়গ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিটে এবং প্রায় ৫ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে দিঘায়। ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১৩৭ টাকা, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই।
[আরও পড়ুনঃ Jagannath Celebration: শুক্রবার আড়াইটা থেকে দীঘায় রথযাত্রা]
বাসটি ঝাড়গ্রামের লোধাশুলি, গোহালমারা, রগড়া, রোহিনী, কুলটিকরি, কেশিয়াড়ি, বেলদা হয়ে দিঘায় পৌঁছবে। ফেরার পথে বাসটি দিঘা থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ ঝাড়গ্রামে ফিরে আসবে। পরিবহণ সংস্থার চেয়ারম্যান জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়গ্রামের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। খুব কম খরচে এবং স্বল্প সময়ে দিঘা পৌঁছনো যাবে এই বাসে(Digha Bus)। ভবিষ্যতে এই রুটে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।” শুধু ঝাড়গ্রাম নয়, একই দিনে পুরুলিয়া থেকেও দিঘাগামী নতুন সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। পুরুলিয়া থেকে বাস ছাড়বে সকাল ৬টা ৪৫ মিনিটে, ঝাড়গ্রামে পৌঁছবে সাড়ে দশটায় এবং পরে দুপুর ৩টে নাগাদ রওনা দেবে দিঘার উদ্দেশ্যে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
দিঘা থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে রওনা হওয়া বাসটি পৌঁছাবে ঝাড়গ্রামে সকাল ১১টা ৩০ মিনিটে। প্রতিবছর রথযাত্রার সময় দিঘায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মানুষ আরও সহজে, নিরাপদে ও সাশ্রয়ী খরচে সরকারি বাসে দিঘা সফর করতে পারবেন(Digha Bus)। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুধু রথযাত্রা নয়, আগামী দিনে শীতকালীন পর্যটন মরসুমেও নতুন নতুন রুটে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম-দিঘা এবং পুরুলিয়া-দিঘা রুটে বাস সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে।






