21st July: ২১শে জুলাইয়ের সভাকে ঘিরে নেতাদের বড় নির্দেশ মমতার
শহীদ দিবস সভা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সফল হয়, তার জন্য দলের বিধায়কদের বড় নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো।
Truth Of Bengal: কোন বড় কর্মসূচি হোক বা না হোক, বরাবরই দলের কর্মীদের ভালোর কথা ভাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। আসন্ন ২১শে জুলাই (21st July) শহীদ দিবস সভা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সফল হয়, তার জন্য দলের বিধায়কদের বড় নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী বিধায়কদের জানালেন কর্মীদের খেয়াল রাখতে যাতে তারা ঠিকমতো সভায় আসতে পারেন।
শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, গোটা তৃণমূল কংগ্রেস দলটার কাছেই ২১শে জুলাই (21st July) একটা তারিখ নয়, বরং একটা আবেগ। এই দিনটির জন্য দলের সকল নেতাই অপেক্ষা করেন। বলা বাহুল্য, দলের সকল কর্মীরাই অপেক্ষা করেন। ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের তরফ থেকে বৈঠক করা হয়েছে এই ব্যাপারে। পাশাপাশি, এই কর্মসূচির পোস্টার প্রকাশ্যে আসতেই দলের নেতা থেকে শুরু করে কর্মী, প্রায় সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ডিপি ও কভার ছবি পাল্টে নেন। বলতে গেলে, প্রতিবারের মতো এবারও এই সভাকে ঘিরে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেছে দলীয় কর্মীদের।
[আরও পড়ুন: Digha Bus: রথযাত্রায় দিঘাগামী নতুন সরকারি বাস পরিষেবা চালু ঝাড়গ্রাম ও পুরুলিয়া থেকে ]
তবে প্রতিবছরের মতো এই বছরও যাতে এই কর্মসূচি সফল হয়, তার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। সূত্র মারফত জানা গিয়েছে, বিধায়কদের বড় পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি বার্তা দিয়েছেন, “খেয়াল রেখো সকলে যেন দলের সমস্ত কর্মী ঠিক সময়ে সভায় এসে উপস্থিত হয়। প্রস্তুতি কিন্তু ঠিক করে নিতে হবে। ভালো করে এই সমাবেশ করতে হবে।”
FB link: https://www.facebook.com/Banglajagotvofficial
সভায় যে কর্মীদের ভিড় হবে, তা বেশ স্পষ্ট। কিন্তু সকলেই অপেক্ষা করছেন যে এই বছরে কি চমক দেবেন মুখ্যমন্ত্রী। কেউ মনে করছেন নতুন কোন মুখকে প্রকাশ্যে আনা হবে। আবার অনেকে মনে করছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হবে। সেক্ষেত্রে দেখার বিষয় যে কি হয়। কি ঠিক করে রেখেছেন মুখ্যমন্ত্রী, সেটাই এখন দেখার।






