কলকাতারাজ্যের খবর

নির্বাচনী প্রস্তুতি দেখতে ফের বঙ্গ সফরে জ্ঞানেশ ভারতী

নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হবে

Truth Of Bengal: কয়েকদিন আগেই দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে দুই দফা নির্বাচন ঘোষণা করেছেন। ২৩ এবং ২৯ এপ্রিল বঙ্গে দুই দফায় নির্বাচন হবে।

নির্বাচনী প্রস্তুতি দেখতে বঙ্গ সফরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।‌ সঙ্গে থাকবেন আরও বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিকরা। নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা।

সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে আলাদা বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের দুদিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।

Related Articles