খেলারাজ্যের খবর

মোহনবাগান দিবসে উত্তরপাড়ায় খুশির প্লাবন,বর্ষসেরা সমর্থকের পুরস্কারে বিবেচিত টোটো চালক

On Mohun Bagan Day, Uttarpara is flooded with happiness

The Truth of Bengal: ২৯জুলাই মোহনবাগান দিবস। মোহনবাগান দিবসে উত্তরপাড়ায় খুশির প্লাবন দেখা যায়।কারণ এবার বর্ষসেরা সমর্থকের পুরস্কারে বিবেচিত হয়েছেন উত্তরপাড়ার টোটো চালক অজয় পাসোয়ান। আর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড মনোনীত হন উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায়।

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর সেই ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ,অনুভূতি,আনন্দ।আর এই ময়দানের উল্লাসকে সঙ্গী করে এগিয়ে চলেছে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব। যার জন্মদিন পালন করা হয় ২৯জুলাই। সেই আনন্দের দিনে উষ্ণতায় ভরে গেল উত্তরপাড়ার মতো ঐতিহ্যশালী শহরের মানুষের মন –প্রাণ। কারণ এবার বর্ষ সেরা সমর্থকের পুরস্কার এসেছে উত্তরপাড়ার টোটো চালক অজয় পাসোয়ানের হাতে। অন্যদিকে মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে মনোনীত উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায়। একদিকে বিমল মুখোপাধ্যায়ের বাবা মনমোহন মুখোপাধ্যায় ছিলেন অমর একাদশের একজন অন্যতম যোদ্ধা। অপরদিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন হিসেবে প্রথম আইএফএল লিগ জয় করেন তার ছেলে বিমল মুখোপাধ্যায়। ২৯ শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে মোহনবাগান ক্লাবে সংবর্ধনা জানানোর তাঁকে সম্মান জানানোর ব্যবস্থা করা হয়।

২৯ শে জুলাই মোহনবাগান দিবস। এই দিন ১৯১১ সালে ব্রিটিশদের এগেনস্টে ১১ জন দামাল বাঙালি ছেলে অঙ্গীকারবদ্ধ হয়েছিল ব্রিটিশদের কে হারানোর। বুট পরা ইংরেজদের বিরুদ্ধে খালি পায়ে মাঠে খেলতে নামেন ১১ জন তরুণ।   তাঁদের লক্ষ্য  ছিল একটাই, হেস্টিংস এর মাথায় ইংরেজদের যে পতাকা উড়ত তাকে নামিয়ে দেশের পতাকা তোলা। ১৯১১ সেই ঐতিহাসিক মোহনবাগান একাদশের একজন অন্যতম ছিলেন হুগলির উত্তরপাড়ার মনমোহন মুখার্জি। ইংরেজদের বিরুদ্ধে যে গোলটি অভিলাষ ঘোষ করেছিলেন তার পাশ বাড়িয়েছিলেন মনোমোহন মুখার্জি। সেই সময় গোটা দেশের লোক তাকিয়ে শুধু ওই ১১ জনের দিকে । বাংলা মায়ের দামাল ছেলেরা ইংরেজদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল তাদেরকে দমিয়ে রাখা যাবে না। সেই দিন পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছিল মনমোহন মুখার্জির। তবুও গোটা মাঠে ইংরেজদের পা থেকে চুম্বকের মতন বল কেড়ে নিচ্ছিলেন প্রতিবার তিনি। ১৯১১ সেই ঐতিহাসিক জয় আজও প্রতিটি বাঙালির মনে জ্বলজ্বল করছে। স্বর্ণাক্ষরে ভারতের ও ফুটবলের ইতিহাসে লেখা রয়েছে হাবুল, সুকুল, শিবদাস, মনমোহন দের নাম। তাই মোহনবাগান দিবসে জাতীয় আবেগ যেন আরও একবার জেগে উঠল বলা যায়।

Related Articles