Nadia: সোলার সাজে শারদীয়া উৎসবের প্রস্তুতি, ঐতিহ্য বাঁচানোর লড়াইয়ে মালাকার পরিবার
এই গল্প কাল্পনিক হলেও, বাস্তবের মাটিতে সেই ঐতিহ্য আজও ধরে রেখেছে নদিয়ার কৃষ্ণনগরের মালাকার পরিবার।
Truth Of Bengal: প্রথা অনুযায়ী, শিবের স্বয়ংবরের সময় ব্যবহৃত হয়েছিল সোলার অলংকার। কথিত আছে, স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন সেই সাজ, আর সাহায্যের জন্য ডেকেছিলেন এক মালাকার শিল্পীকে। এই গল্প কাল্পনিক হলেও, বাস্তবের মাটিতে সেই ঐতিহ্য আজও ধরে রেখেছে নদিয়ার কৃষ্ণনগরের মালাকার পরিবার।(Nadia)
[আরও পড়ুনঃ Koel Mallick: ‘তখন নিজেকে অযোগ্য মনে হয়েছিল’, কেন এই মন্তব্য কোয়েল মল্লিকের?]
কৃষ্ণনগরের বাগদী পাড়ার তারক মালাকার এবং তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে করে আসছেন সোলার কাজ। বাবার হাত ধরে শুরু করা এই শিল্প এখন পরিবারের সবার রোজগারের মূল ভরসা। আগে এই সোলা পাওয়া যেত খাল-বিল আর জলাশয় থেকে।(Nadia)
FB POST: https://www.facebook.com/truthofbengal
কিন্তু সময়ের সাথে সাথে জলাশয় শুকিয়ে যাওয়ায় এখন বিভিন্ন জায়গা থেকে সোলা সংগ্রহ করতে হয়। পরিবেশবান্ধব বলেই সোলার সাজ এখনো জনপ্রিয়, যেখানে প্লাস্টিকের সাজসজ্জা ক্ষতি করছে প্রকৃতিকে। সামনেই শারদীয়া উৎসব। হাতে সময় নেই। তাই দিনরাত এক করে ব্যস্ত মালাকার পরিবার। একদিকে কাঁচামালের অভাব, অন্যদিকে শ্রমের যথাযথ দাম না মেলার কারণে নতুন প্রজন্ম আর আগ্রহ দেখাচ্ছে না এই কাজে। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শতবর্ষের ঐতিহ্য। কৃষ্ণনগরে হাতে গোনা কয়েকজন শিল্পী এখনো এই কাজ বাঁচিয়ে রেখেছেন । মালাকার পরিবারের দাবি, যতদিন সম্ভব, ততদিন তারা ধরে রাখবেন এই প্রাচীন শিল্পকে।(Nadia)






