রাজ্যের খবর

৭২ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হল সিকিমগামী জাতীয় সড়ক, কেন এই সিদ্ধান্ত?

National highway to Sikkim was closed for 72 hours, why this decision?

The Truth Of Bengal : রাস্তা মেরামতির জন্য আজ থেকে ৭২ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হল কালিম্পং–সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক।

জানা যায়, রাস্তা মেরামতির জন্য আজ থেকে ৭২ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হল কালিম্পং–সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা বন্ধ হওয়ার কারণে কালিম্পং এবং সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ। তবে ঘুরপথে চিত্রে, কালিম্পং, আলগাড়া, লাভা, গোরুবাথান হয়ে কিছু যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য সেবক, তিস্তাবাজার, চিত্রে সর্বত্রই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সেবকের দিক থেকে যে সমস্ত গাড়ি কালিম্পংয়ের দিকে যাচ্ছে।

সেই সব গাড়িগুলিকে করোনেশান সেতু হয়ে, ডুয়ার্সের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যদিও কালিংম্প প্রশাসন সূত্রে জানা গিয়েছে আজ থেকে ৭২ ঘন্টা জন্য ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এবং গাড়ি চলাচলের উপর নজর রাখা হচ্ছে।

Related Articles