Civic Volunteer: প্রেম প্রত্যাখ্যান! রাগে তরুণীকে দা দিয়ে কোপালো সিভিক ভলেন্টিয়ার
In a shocking incident in Basanti, South 24 Parganas, a civic volunteer attacked a woman with a sharp weapon after she rejected his marriage proposal.
Truth Of Bengal: বাসন্তী, লোকেশ হালদার: গ্রামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল পেশায় বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁ। কিন্তু সুস্মিতা মন্ডল নামের মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে(Civic Volunteer)। অভিযোগ সেই রাগে শুক্রবার সকালে ধারালো দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে সুস্মিতাকে। পাশাপাশি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত বিশ্বজিৎ।
[আরও পড়ুনঃ “আমরা সমাধান করেছি…”, ফের ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্বতের দাবি ট্রাম্পের]
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া মোড় এলাকায়(Civic Volunteer)। ঘটনায় গুরুতর অসুস্থ দু’জনকেই স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সুস্মিতার উপর দৃষ্টি ছিল বিশ্বজিতের(Civic Volunteer)। কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের প্রস্তাবে রাজি হয়নি। আর সেই কারণেই এই হামলা। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।






