“আমরা সমাধান করেছি…”, ফের ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্বতের দাবি ট্রাম্পের
যদিও ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই বিষয়ে আমেরিকার কোন হাত ছিল না।
Truth Of Bengal: ফের ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিজের বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে তিনি জানান যে গত কয়েক মাসে তিনি ছটি যুদ্ধের সমাধান করেছেন। এরপরই ভারত-পাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ছিটকে পড়ছিল আকাশ থেকে বিমানগুলি। ভূপতিত হয়েছিল ৬ বা ৭টি বিমান, যা তৈরি ছিল যাওয়ার জন্য। পারমাণবিক সম্ভবত। কিন্তু আমরা সমাধান করেছি বিষয়টির।”
[আরও পড়ুন: Weather Update: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে নাছোড়বান্দা আবহাওয়া! কবে কমবে বৃষ্টির দাপট?]
প্রসঙ্গত, পহেললগাঁওয়ে পাক সন্ত্রাসবাদীদের হাতে ভারতীয় পর্যটকরা হত্যা হওয়ার পর ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। একাধিক বায়ুসেনা ঘাঁটি তছনছ করে দেওয়ার পাশাপাশি খতম করা হয় বেশ কয়েকজন জঙ্গি ও পাক সেনাকে। শুধু তাই নয়, ভারত সরকারের তরফ থেকে সিন্ধু জলচুক্তিও স্থগিত করা হয়। অবশেষে শত্রুদেশের কাতর অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত।
[আরও পড়ুন: Independence Day: স্বাধীনতার আলো ও আমাদের দায়িত্ব]
তবে এরপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) চারিদিকে ঘোষণা করে চলেছেন যে তাঁর মধ্যস্থতাতেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। যদিও ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই বিষয়ে আমেরিকার কোন হাত ছিল না। কিন্তু তবুও ট্রাম্প এটিকে তাঁর কৃতিত্ব বলে চারিদিকের দাবি করে চলেছেন।





