রাজ্যের খবর

Child Accident: বাড়ির সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হলো শিশুর

A 5-year-old boy, Param Ray, was fatally struck by a speeding totó near his village in Jalpaiguri.

Truth Of Bengal: জলপাইগুড়ি: বিকেলে বাড়ির সামনে মাঠে খেলছিল শিশুর দল। সেসময় কোনোভাবে রাস্তার ওপর চলে আসে একটি শিশু। আর ঐসময় দ্রুতগতিতে আসছিল একটি টোটো(Child Accident)। সেই টোটোর ধাক্কায় মৃত্যু হলো শিশুটির। মৃত শিশুটির নাম পরম রায় (৫)। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায়। জানা গেছে, বাড়ির সামনে থাকা মন্দিরের মাঠে প্রতিদিনের মতো মাঠে খেলছিল শিশুর দল। সেখানে খেলছিল পরম রায়ও।সেসময় রাস্তার ওপর চলে আসে পরম আর ঐসময় দ্রুতগতিতে আসা একটি টোটো তাকে ধাক্কা মারে।

[আরও পড়ুনঃ Zelensky Meeting: যুদ্ধের ইতি টানতে ত্রিপাক্ষিক বৈঠক? ট্রাম্পের মধ্যস্থতায় এবার মুখোমুখি পুতিন-জেলেনস্কি]

এমনকি শিশুটি টোটোতে আটকে গিয়ে বেশ খানিকটা এগিয়ে যায়।(Child Accident) শিশুটির বুকে টোটোর ব্রেকের তার ঢুকে যায় বলেও জানা গেছে। এরপর তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়(Child Accident)। পরবর্তীতে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে টোটো এবং টোটো চালককে আটক করেছে বলে জানা গেছে।

Related Articles