রাজ্যের খবর

Hogal River: হোগল নদীতে নৌকাডুবিতে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হল ২ লক্ষ টাকার চেক

ধবার মৃত দুই যুবকের স্ত্রী দ্রৌপদি সর্দার ও রুম্পা হালদারের হাতে বাসন্তীর বিডিও অফিস থেকে চেক তুলে দেওয়া হয়।

Truth Of Bengal: গত ২৯ শে এপ্রিল ঝড়ের দাপটে সুন্দরবনের বাসন্তী ব্লকের হোগল নদীতে (Hogal River) নৌকা ডুবে মৃত্যু হয়েছিল দুই যুবকের। ক্ষতিপূরণ হিসাবে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হল দুলক্ষ টাকার চেক। বুধবার মৃত দুই যুবকের স্ত্রী দ্রৌপদি সর্দার ও রুম্পা হালদারের হাতে বাসন্তীর বিডিও অফিস থেকে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার, ডেপুটি ম্যাজিষ্ট্রেট মহাদ্যুতি অধিকারী ,বাসন্তীর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল,সহ সভাপতি আতিয়ার রহমান মোল্লা,বাসন্তী থানার আইসি অভিজিত পাল সহ অন্যান্য বিশিষ্টরা।

[আরও পড়ুন: Digha’s Rath Yatra: সাজ সাজ রবে দিঘা, রথের রশিতে টান দিয়ে শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী ]

উল্লেখ্য গত ২৯ এপ্রিল পর্যটকদের নিয়ে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথা ছিল ‘এমবি মা সারদা’ নামক এক পর্যটক বোট। সেই মতো ২৮ এপ্রিল বাসন্তীর সোনাখালিতে পৌঁছে গিয়েছিল পর্যটক বোট। পর্যটক বোটে ছিলেন বোটের পাঁচজন কর্মী বিশু মন্ডল, দেবদাস মন্ডল, রেজাউল সেখ,জয়ন্ত সরদার ও বৃন্দাবন হালদার।বাসন্তীর হোগল নদীর পুরন্দর এলাকায় নোঙর করে ছিলেন। আচমকা রাত প্রায় নটা নাগাদ কালবৈশাখী ঝড় শুরু হয়। সেই ঝড়ের দাপটে নদীতে উল্টে তলিয়ে যায় পর্যটক বোটটি।সেই মুহূর্তে কোন রকমে প্রাণে বাঁচেন তিনজন। জয়ন্ত ও বৃন্দাবন বের হতে পারেনি। ডুবন্ত বোটের মধ্যে সলিল সমাধি হয় তাঁদের। ২৯ এপ্রিল থেকে দফায় দফায় উদ্ধার কাজ শুরু করেন প্রশাসন।(Hogal River)

FB link: https://www.facebook.com/truthofbengal

ঘটনাস্থলে হাজির হয়েছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল, ক্যানিং মহকুমা শাসক মিঠুন বিশ্বাস,ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক রাম কুমার মন্ডল,বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার সহ প্রশাসনের একাধিক আধিকারীক। উদ্ধার কার্য্যে বার বার ব্যাঘাত ঘটতে থাকে। দিনের পর দিন সময় অতিবাহিত হওয়ায় চরম উৎকন্ঠায় কাটছিল।বিপর্যয় মোকাবিলা টীম এবং এনডিআরএফ টীম নামানো হয়।সমস্ত রকম চেষ্টাও বিফলে যায়।পরে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে আবারও উদ্ধার কাজ শুরু করে প্রশাসন।প্রায় এক সপ্তাহ পরে হদিশ মেলে ডুবে যাওয়া বোটের। উদ্ধার করা হয়। বোটের মধ্যে থেকে নিখোঁজ দুই যুবক জয়ন্ত সরদার ও বৃন্দাবন হালদারের দেহ উদ্ধার হয়।

Related Articles