স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হুমকি’ মমতার! শাহের বঙ্গ সফরের মাঝে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বিজেপি
বুধবার এক সংবাদ সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে ‘স্বৈরাচারী’ শাসন চালাচ্ছেন।
Truth Of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিজেপি। বুধবার এক সংবাদ সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে ‘স্বৈরাচারী’ শাসন চালাচ্ছেন।
বাঁকুড়ার একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, তা নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। সম্বিত পাত্রের দাবি, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনি হোটেলে লুকিয়ে আছেন। আমরা চাইলে আপনি হোটেল থেকে বের হতে পারতেন না। আপনি ভাগ্যবান যে আমরা আপনাকে বের হতে দিয়েছি।”
বিজেপি মুখপাত্রের মতে, এটি কেবল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি হুমকি নয়, বরং দেশের সমগ্র জনগণের প্রতি অবমাননা। তিনি বিষয়টিকে ‘হিটলারশাহি’ এবং ‘তানাশাহি’ বলে আখ্যা দেন।
After the press conference of Shri Amit Shah, the Chief Minister of West Bengal, Mamata Banerjee, made an unprecedented remark about the Home Minister of India and threatened him.
She said, “You were hiding inside a hotel. Had we wanted, you would not have been able to step… pic.twitter.com/F3cRtPNjCf
— BJP (@BJP4India) December 31, 2025
পুরীর সাংসদ সম্বিত পাত্র এদিন গত বিধানসভা নির্বাচনের সময়কার পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, এর আগেও জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটেছে। তাঁর দাবি, “বাংলায় বিজেপির প্রায় ৩০০ জন কর্মীকে তৃণমূলের গুন্ডারা হত্যা করেছে এবং ৩,০০০-এর বেশি কর্মী ঘরছাড়া হয়েছেন।”
পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্বিত পাত্র বলেন, “যে রাজ্য একসময় দেশকে পথ দেখাত, সেই বাংলায় আজ গণতন্ত্রের ওপর একের পর এক হামলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ধ্বংস করে দিচ্ছেন।”






