Arms Smuggling: পাক গুপ্তচর ISI সংস্থার মদত, অস্ত্র পাচারের ছক ভেস্তে পাঁচজনকে গ্রেফতার
এই অভিযান প্রসঙ্গে পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানান, ধৃত পাচারকারীরা হল জোবানজিৎ সিং ওরফে জোবান, গোরা সিং, শেনশান ওরফে শালু, সানি সিং, জসপ্রীত সিংপাঁচজনই পঞ্জাবের বাসিন্দা।
Truth Of Bengal: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে ভারতে অস্ত্র পাচারের বড়সড় চক্রান্ত ভেস্তে দিল পঞ্জাব পুলিশ (Arms Smuggling)। রবিবার ভোরে অমৃতসর গ্রামীণ পুলিশ এক গোপন অভিযানে রাইফেল, পিস্তল, প্রচুর কার্তুজ ও লক্ষাধিক নগদ টাকা-সহ পাঁচ অস্ত্রপাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, এই চক্রটি পাক গুপ্তচর সংস্থার মদতপুষ্ট হ্যান্ডলারদের দ্বারা পরিচালিত। গোয়েন্দা সূত্রে আগে থেকেই খবর ছিল, অমৃতসর সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চলে অস্ত্র পাচারের চেষ্টা চলছে। সেই ভিত্তিতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অভিযান চালায় পঞ্জাব পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। যদিও অভিযান কোন নির্দিষ্ট এলাকায় চালানো হয়েছে, তা প্রকাশ্যে আনেনি প্রশাসন।
[আরও পড়ুন: Bengal BJP: ছাব্বিশের আগে বেআব্রু, বিজেপির গোষ্ঠী বিশৃঙ্খলা]
এই অভিযান প্রসঙ্গে পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানান, ধৃত পাচারকারীরা হল জোবানজিৎ সিং ওরফে জোবান, গোরা সিং, শেনশান ওরফে শালু, সানি সিং, জসপ্রীত সিংপাঁচজনই পঞ্জাবের বাসিন্দা। এদের কাছ থেকে যা যা উদ্ধার হয়েছে একটি একে-সাইগা ৩০৮ রাইফেল, দু’টি ম্যাগাজিন, দু’টি গ্লক পিস্তল, একে রাইফেলের ৯০টি কার্তুজ, ৯ এমএম পিস্তলের ১০টি কার্তুজ। সেইসঙ্গে নগদ সাড়ে সাত লক্ষ টাকা, একটি গাড়ি ও তিনটি মোবাইল ফোন।
[আরও পড়ুন: Relative Murder: খানাকুলে ভাইপোকে কুপিয়ে খুন করল কাকা, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়]
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত সাড়ে সাত লক্ষ টাকা আসলে মাদক পাচার থেকে সংগৃহীত (Arms Smuggling)। কারণ, আগেই বহুবার দেখা গেছে—পাকিস্তান সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র পাঠানো হয়। অন্যদিকে অমৃতসর পুলিশ এক অভিযানে প্রায় ৬ হাজার কেজি হেরোইন-সহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। ফলে, অস্ত্র-মাদক পাচারের পেছনে আইএসআই-এর সক্রিয় ভূমিকায় আবারও স্পষ্ট ইঙ্গিত মিলছে বলে মনে করছেন তদন্তকারীরা। সীমান্ত অঞ্চলে নজরদারি আরও জোরদার করার বার্তা দিয়েছে পঞ্জাব পুলিশ, যাতে ভবিষ্যতে এমন চক্রান্ত আগেই রুখে দেওয়া যায়।






