Ashok Dinda: “সহযোগিতা করতে হবে” দিন্দার মামলায় স্থগিতাদেশ নয় আদালতের
BJP MLA Ashok Dinda has been summoned by Kolkata Police to appear at New Market Police Station on August 18, 2025
Truth Of Bengal: বিজেপি বিধায়ক অশোক দিন্দা যে মামলা করেছিলেন, নিউ মার্কেট থানার তলব নিয়ে, তাতে স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে তাঁকে থানায় যেতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে(Ashok Dinda)। তাঁকে সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
[আরও পড়ুনঃ Supreme Court: বাদ পড়া নাামের তালিকা প্রকাশ করতে হবে, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের]
আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় নির্যাতিতার মা-বাবার তরফ থেকে। ৯ আগস্ট তাঁরা বিজেপি নেতা ও সাধারণ মানুষের একাংশকে নিয়ে এই কর্মসূচিতে নামেন(Ashok Dinda)। তবে পার্ক স্ট্রিট চত্বর রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশ ও আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে। দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়। এমনকি পুলিশের লাঠির আঘাতে চোট পান নির্যাতিতার মাও। অবস্থান বিক্ষোভে বসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
FB POST:https://www.facebook.com/truthofbengal
তবে এই কর্মসূচির দিন বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। পুলিশকে রীতিমত মারার হুঁশিয়ারি দেন তিনি(Ashok Dinda)। তাঁর বক্তব্য, বিজেপির উপরমহল থেকে নির্দেশ এলে পুলিশকে মারা হবে এবং তখন তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে লুকোতে হবে। এরপরই নিউ মার্কেট থানার তরফ থেকে তাঁকে তলব করা হয় এবং আগাম জামিনের আবেদন নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন এবং মামলা দায়ের করেন।
এবার সেই মামলায় রায় দিল আদালত(Ashok Dinda)। হাই কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়নি। বরং তাঁকে সোমবার সকাল ১১টা থেকে দুপুর তিনটের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এখানেই শেষ নয়, আদালত জানিয়েছে যে তিনি যেন তদন্তে সহযোগিতা করেন। তবে আদালত এটাও জানিয়ে দেয় যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রয়োজন নেই।






