Thridrangaviti Lighthouse: কীভাবে তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে দুর্গম লাইটহাউজ?
অতলান্তিক মহাসাগরের বুকে পাথরের ওপর তৈরি হয়েছে Thridrangaviti Lighthouse।
Truth of Bengal: বিপুলা পৃথিবীর অনেক জায়গাই রহস্যময় অদ্ভুত। কিছু জায়গা দুর্গমও বটে। কিন্তু পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থান বলতে সবচেয়ে আগে নাম আসে আইসল্যান্ডে অতলান্তিক মহাসাগরের ওপরে Thridrangaviti Lighthouse এর। আইসল্যান্ড উপকূলে বিশাল অতলান্তিক মহাসাগরের বুকে পাথরের ওপর তৈরি হয়েছে Thridrangaviti Lighthouse। খাড়াই পাথরের ওপর তৈরি Thridrangaviti Lighthouse এ পৌঁছোনো খুব কঠিন।
আরও পড়ুনঃ Ashok Dinda: “সহযোগিতা করতে হবে” দিন্দার মামলায় স্থগিতাদেশ নয় আদালতের
অ্যাডভেঞ্চারপ্রেমীরা এখানে পাহাড় বেয়ে অথবা হেলিকপ্টারেে চেপে পৌঁছে যেতে পারেন। দুর্গম স্থানে ১৯৩৮-৩৯ সালে কয়েকজন দক্ষ পর্বতারোহীরা মিলে Thridrangaviti Lighthouse গড়েন। তাঁরাই ঘাড়ে করে পাথরের শীর্ষে জিনিসপত্র বয়ে নিয়ে যান। ১৯৫০ সালে মাথার ওপর হেলিপ্যাড তৈরি হয়। ওই বছরই সৌর বিদ্যুতচালিত লাইটহাউজ নতুন করে গড়ে ওঠে। আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে ৪.৫ মাইল দূরে অবস্থিত এই জায়গার ওপর তৈরি হয়েছে Thridrangaviti Lighthouse। নামের অর্থ হল থ্রি রকস লাইটহাউজ।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






