Supreme Court: বাদ পড়া নাামের তালিকা প্রকাশ করতে হবে, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের
The Supreme Court has ordered the Election Commission to publish the list of 65 lakh voters excluded from Bihar's draft electoral rolls, along with reasons for their removal.
Truth Of Bengal: বিহারে বাদ পড়েছে,৬৫লক্ষ –এর কাছে ভোটার। সেই ভোটার বাদ পড়ায় দেশজুড়ে বিতর্ক বেঁধেছে(Supreme Court)। যাঁদের নাম বাদ পড়েছে,ওয়েবসাইটে প্রকাশ করতে হবে,কারণ সহ,এমনই নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে,স্পষ্ট করেছে সর্বোচ্চ আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার আরও জানান, যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন নাম বাদ গেল, সেই কারণও জানাতে হবে কমিশনকে। এপিক নম্বরের ভিত্তিতে সার্চ করলেও যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত অফিসেও এই তালিকা টাঙাতে হবে।একইসঙ্গে ভোটারদের জন্য স্বস্তি র খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ, চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডও প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে। তৃণমূল কংগ্রেস এই নির্দেশকে স্বাগত জানিয়েছে।
[আরও পড়ুনঃ Freedom Fighter: ৯৯ বছর বয়সেও অমলিন স্মৃতি, আজও হাঁটেন সুভাষচন্দ্রকে প্রণাম জানাতে]
মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনকে এই পদক্ষেপগুলি করতে হবে বলে নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস(Supreme Court)। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন বলছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনও বিবরণ দেওয়া হয়নি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
দিনদুয়েক আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, আধার কার্ড কেবলই পরিচয়পত্র। সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। কমিশন যে সিদ্ধান্ত নিয়ছে সেটাই সঠিক(Supreme Court)। লক্ষণীয়, কেবল বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ডকে বিবেচনা করা হবে ভোটার তালিকায় নাম থাকার জন্য। নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার গৃহীত হবে, একথাও জানিয়ে দেয় শীর্য আদালত।






