Asansol: রূপনারায়ণপুরে বিদ্যুৎ দফতরে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ
তাঁদের অভিযোগ, গত ১০ বছর ধরে এখানে কাজ করলেও নতুন ঠিকা সংস্থা তাঁদের অন্যত্র পাঠানোর পরিকল্পনা করছে।
Truth of Bengal: আসানসোলের (Asansol) সালানপুর থানার রূপনারায়ণপুর বিদ্যুৎ দফতরের অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভে । ঠিকা সংস্থার মেয়াদ শেষ হওয়ায় পুনরায় একই সংস্থার অধীনে কাজের দাবিতে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, গত ১০ বছর ধরে এখানে কাজ করলেও নতুন ঠিকা সংস্থা তাঁদের অন্যত্র পাঠানোর পরিকল্পনা করছে। শ্রমিকরা জানান, তাঁরা রূপনারায়ণপুরেই কাজ চালিয়ে যেতে চান।
[আরও পড়ুনঃ T20: “পিচ চ্যালেঞ্জিং ছিল”, আইয়ুবের ব্যাটে ভর করে জয় পাকিস্তানের]
বিক্ষোভের জেরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শ্রমিকরা। যদিও বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত কোথাও পরিষেবা বিঘ্নিত হয়নি। তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।(Asansol)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
শ্রমিকদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে দীর্ঘদিনের কর্মসংস্থানের নিশ্চয়তা নিয়ে। তাঁদের দাবি, দীর্ঘ সময় ধরে এখানে কাজ করার পরও তাঁদের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া অন্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে। বিদ্যুৎ দপ্তর ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে। এই ঘটনা এলাকার শ্রমিক সমস্যাকে পুনরায় সামনে এনেছে।(Asansol)






