রাজ্যের খবর

Food Misuse: “বাচ্চাদের খাবারে অনিয়ম চলবে না” — ক্ষুব্ধ অভিভাবকদের তালাবন্দি প্রধান শিক্ষক

At Ausgram tribal primary school in Purba Bardhaman, parents staged a dramatic protest over alleged misuse of monthly ₹1,800 hostel feeding subsidies.

Truth Of Bengal: পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার শোকাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। অভিযোগ, বিদ্যালয়ের ৯৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩০ জন আবাসিক(Food Misuse)। সরকার প্রতি মাসে প্রতিটি আবাসিক ছাত্র-ছাত্রীর জন্য ১৮০০ টাকা অনুদান দিলেও সেই অর্থের সঠিক ব্যবহার হয় না। নিম্নমানের খাবার খেতে বাধ্য হচ্ছে ছাত্র-ছাত্রীরা।

[আরও পড়ুনঃ Baranagar: তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, আটক তিন মহিলা]

অভিভাবকরা দাবি করেছেন, বারবার জানিয়েও স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে প্রধান শিক্ষক কোনও পদক্ষেপ নেননি। ফলে ক্ষোভ জমতে জমতে ফেটে পড়ে (Food Misuse)। আবাসিকদের অভিভাবকরা সরাসরি স্কুলের প্রধান শিক্ষককে একটি ঘরে তালা বন্ধ করে বিক্ষোভে সামিল হন।

FB POST:https://www.facebook.com/truthofbengal

“আমাদের ছেলেমেয়েদের খাবারে যদি অনিয়ম হয়, তাহলে চুপ করে থাকব না”—এমনই হুঁশিয়ারি শোনা গেল অভিভাবকদের গলায়(Food Misuse)। দীর্ঘক্ষণ উত্তেজনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঠিক তদন্ত ও পদক্ষেপের আশ্বাস দিলে অবশেষে মুক্ত হন প্রধান শিক্ষক।