রাজ্যের খবর

৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি ধাক্কায় মৃত্যু ভ্যানচালকের

Road Accident in 34 national highway

The Truth of Bengal: আবারও ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল এক ভ্যানচালকের। মৃত ব্যক্তির নাম মনোজ রায় বয়স আনুমানিক ৩৫ বছর। পরিবার সূত্রে জানা যায় তিনি পেশায় ভ্যানচালক, গত সোমবার বাড়ি থেকে তার ইঞ্জিনভ্যান নিয়ে শান্তিপুরের কালনার উদ্দেশ্যে আসেন। এরপর কাজ মিটিয়ে নদীয়ার চাকদহ ১৩ নম্বর ওয়ার্ডে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তিনি।

রাতে পরিবারের কাছে খবর আসে মনোজকে একটি গাড়ি পিষে দিয়ে চলে গেছে। রাতেই অবশ্। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার চাকদহের বাড়ি থেকে থানায় ছুটে আসে পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।

তবে ঘাতক গাড়িকে পুলিশ এখনও ধরতে পেরেছে কিনা জানা যায়নি। অভিযুক্তকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। অন্যদিকে, মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার।

Free Access

Related Articles