রাজ্যের খবর

আগস্টে ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০! বন্ধ হয়ে গেল প্রকল্প? জেনে নিন আসল সত্য

বাড়িতে যাচ্ছেন সরকারি আধিকারিকরা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় নির্দেশ সরকারের

Truth of Bengal: রাজ্যে ক্ষমতায় আসার পরেই নিজের দেওয়া বড় প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মে মাসে সরকার গঠনের পর জুন মাসের শুরুতেই রাজ্যের বহু নারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ৩,০০০ টাকা। পরপর দুই মাস নিয়মিত টাকা পেলেও, চলতি আগস্ট মাসে বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টে কোনো টাকা না পৌঁছানোয় ছড়িয়েছে চরম অনিশ্চয়তা। স্বাভাবিকভাবেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে।

কেন মিলছে না আগস্টের টাকা?

প্রশাসন সূত্রে খবর, মে মাসে প্রকল্প চালুর সময় দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আবেদনপত্রগুলিতে কড়া নজরদারি বা নথি যাচাইয়ের (Verification) প্রক্রিয়া চালানো হয়নি। তবে পরবর্তীতে জুলাই মাসে অনেক যোগ্য আবেদনকারী টাকা পাননি বলে বিস্তর অভিযোগ ওঠে। সেই কারণেই এবার ঝাড়াই-বাছাইয়ের কাজে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার।

বর্তমানে প্রতিটি আবেদনপত্র ও জমা দেওয়া নথি অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে। এমনকি তথ্যের সত্যতা যাচাই করতে বহু ক্ষেত্রে আধিকারিকরা আবেদনকারীদের বাড়ি পৌঁছে চাক্ষুষ পর্যবেক্ষণও করছেন। এই কঠোর যাচাই প্রক্রিয়ার কারণেই বর্তমানে পোর্টাল বা পেমেন্ট স্টেটাস চেক করলে বেশিরভাগ আবেদনকারীর নামের পাশে দেখাচ্ছে ‘আন্ডার এনকোয়ারি’ (Under Enquiry)।

কাদের বাতিল হতে পারে ৩০০০ টাকা?

সরকারের মূল উদ্দেশ্য হল, কোনও অযোগ্য ব্যক্তি যেন নিয়ম ভেঙে এই সরকারি সুবিধার আওতায় না চলে আসেন। সে কারণে যারা ফর্মে ভুল বা মিথ্যা তথ্য জমা দিয়েছেন, যেমন নিজস্ব আয় কিংবা সম্পত্তির তথ্য লুকিয়ে আবেদন করেছেন, তাঁরা আর অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন না। এমনকি প্রথম দুই মাস ভুল তথ্য দিয়ে টাকা পেয়ে থাকলেও, যাচাই প্রক্রিয়ায় ধরা পড়লে পরবর্তী কিস্তি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

তবে যারা সঠিকভাবে নিয়ম মেনে সত্য তথ্য-সহ আবেদন করেছেন, তাঁদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পুনরায় পৌঁছে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।

Related Articles