রাজ্যের খবর

Alifa Ahmed: কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী আলিফা আহমেদ

আলিফা আহমেদ কালীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা।

Truth of Bengal: নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ৪৯,৭৫৫ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। (Alifa Ahmed)  আলিফা আহমেদ কালীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। ২০১১ সালে ৪৬ হাজার ৯৮৭ ভোটে জয়লাভ করেছিলেন নাসিরউদ্দিন আহমেদ। এবার বাবার মার্জিন কেউ ছাপিয়ে গেলেন কন্যা।

[আরও পড়ুনঃ India Women Football: মাঙ্গোলিয়াকে ডজনের বেশি গোলে হারিয়ে জয় ভারতীয় মহিলাদের]

সোমবার সকাল আটটা থেকে শুরু হয় ভোট গণনা। আলিফা আহমেদের (Alifa Ahmed) জয় ঘোষণার আগে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদকে স্মরণ করে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন।  মুখ্যমন্ত্রী লেখেন, “কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলিফা আহমেদ জানান, এই জয়কে তিনি উৎসর্গ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগামী দিনে যে অসম্পূর্ণ কাজ সেটাই সম্পূর্ণ করতে চান তিনি।

উল্লেখ্য, লোকসভা ও বিধানসভা নির্বাচনে নিরিখে বিজেপির ভোট কমে গিয়েছে।

 

Related Articles