ড্রোনের মাধ্যমে বাংলার কৃষিতে ‘দ্বিতীয় সবুজ বিপ্লব’!
Truth Of Bengal: কৃষিই বাংলার ভিত। কৃষি ভিত্তিক অর্থনীতির বুনিয়াদ শক্ত করতে প্রযুক্তির ব্যবহার বাজার মাত করছে।আর ফসল ফলানো থেকে কৃষির সামগ্রিক উন্নতিতেও এই ড্রোনই করছে কামাল। শস্যগোলা বলে পরিচিত বর্ধমান। বর্তমানে পশ্চিমবর্ধমান জেলায় পড়ছে দুর্গাপুর। সেখানে এই ড্রোনের মাধ্যমে কৃষিকাজের তোড়জোড় বেড়েছে।
আরও পড়ুনঃ কালীপুজো, ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?
এত দ্রুত, এত সহজে চাষের কাজ করা যায় তা আগে কল্পনাও করতে পারেননি কৃষকরা। ধান চাষে নতুন দিগন্ত খুলে দিচ্ছে কৃষি দপ্তরের উদ্যোগ। সাত লক্ষ টাকা মূল্যের এই ড্রোন কৃষকদের দেওয়া হচ্ছে ভর্তুকিসহ। কোনো কৃষক পেতে পারেন ৮০%, কেউ ৬০%, আবার কেউ ৪০% ভর্তুকি। ১০ লিটার ধারণক্ষমতার এই ড্রোন মাত্র কয়েক মিনিটেই বিস্তীর্ণ জমিতে ওষুধ স্প্রে করতে পারে। কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝুড়ি এলাকায় কৃষি দফতরের ‘আতমা’ প্রকল্পের মাধ্যমে চাষীদের দেখানো হয় এই প্রযুক্তি।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, মনুষ্যবিহীন আকাশযান এখন যেন কষ্টসাধ্য কাজকে সহজসাধ্য করছে। বিশ্বব্যাপী কৃষির যান্ত্রিকীকরণ দ্রুততর হচ্ছে। আমাদের দেশও এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। কৃষিতে ড্রোন ব্যবহার করে ফসল জমির সার্বিক অবস্থার মনিটরিং, কীটনাশক স্প্রে, থেকে অনেক কিছু করা সম্ভব হচ্ছে। ড্রোনের সঙ্গে কাস্টমাইজ করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইন্টিগ্রেট করলে ড্রোন একবার কোনো এলাকার ফসলের খেতের ওপর দিয়ে উড়ে গেলে অক্ষাংশ দ্রাঘিমাংশসহ ওই এলাকার সার্বিক অবস্থা জানান দিতে সক্ষম বলা যায়। ড্রোনের মাধ্যমে কৃষিতে বিপ্লব আনতে চাইছে বাংলার কিছু দফতর। প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করল রাজ্য সরকার।




