রাজ্যের খবর

বাঘের পর এবার হাতির তাণ্ডব ঝাড়গ্রামে! ক্ষতিগ্রস্ত ৫-৬ বিঘা আলুর ক্ষেত

After tiger, now elephant rampage in Jhargram! 5-6 bighas of potato fields damaged

Truth Of Bengal: হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিঘের পর বিঘে সবজির। রবিবার ভোররাতে ঝাড়গ্রামের নয়াগ্রাম জঙ্গল থেকে প্রায় ২৫ টি হাতি প্রবেশ করে। জানা যায়, ওই হাতিগুলি সুবর্ণরেখা পেরিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে ঢুকে পড়ে। যার ফলে ওই এলাকায় প্রায় ৫ থেকে ৬ বিঘে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনার পর চরম সঙ্কটের সম্মুখীন হয়েছেন সকল আলু চাষিরা। হাতির দলের এই তাণ্ডবের ফলে মাথায় হাত আলু চাষীদের। এছাড়াও এই এলাকায় অন্যান্য সবজি চাষের ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা।

Related Articles