Truth Of Bengal: জানুয়ারির দলবদলের উইন্ডো খোলা মাত্র তাঁর বর্তমান ক্লাব কেরল ব্লাস্টার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ডিফেন্ডার প্রীতম কোটাল। তবে দক্ষিণের দলটি ছেড়ে লোনে এই বাঙালি ডিফেন্ডার আড়াই বছরের জন্য লোনে গেলেন দক্ষিণেরই আর একটি দল চেন্নাইয়িন এফসিতে। প্রীতমের যোগ দেওয়ার খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে চেন্নাইয়িন এফসি-র পক্ষ থেকে।
উল্লেখ্য, অয়েল কয়েলের প্রশিক্ষণাধীন চেন্নাইয়িন এই মুহূর্তে আইএসএল-র পয়েন্ট টেবিলে খুব একটা ভাল জায়গায় নেই। ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে রয়েছে তারা। এই অবস্থায় প্রীতমকে পেয়ে চেন্নাই ডিফেন্স লাইনআপ অনেকটাই শক্তিশালী হল বলা যেতেই পারে। প্রীতম চেন্নাই জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামবেন আগামী ২১ জানুয়ারি। সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ প্রীতমের প্রাক্তন দল মোহনবাগান।
প্রসঙ্গত, প্রীতম আইএসএল-এ তাঁর প্রথম কেরিয়ার শুরু করেন ২০১৩। মোট দুইবার খেতাব জয়ও করার নজিরও আছে তাঁর দখলে। নতুন দলে যোগ দিয়ে প্রতীম জানান, ‘এখন আমার একটাই লক্ষ্য ভাল খেলে দলকে প্লে-অফে তোলা। ’






