
The Truth of Bengal: শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে উঠতেই গায়ে আগুন ধরে গেল এক যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হাঠাৎ এক যুবক ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে।
ওই যুবকের গায়ে আগুন ধরে যায়। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর বিদ্যুতের কর্মীরা বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয় এবং গুরুতর আহত অবস্থায় যুবকে উদ্ধার উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।
তবে এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






