রাজ্যের খবর

ঝাড়গ্রামে ট্রাকের ধাক্কায় মৃত ১, ঘটনায় উত্তেজিত এলাকাবাসী

1 dead after being hit by a truck in Jhargram, residents are excited about the incident

Truth Of Bengal: ট্রাকের ধাক্কায় মৃত ১। ঘটনাস্থলে উত্তেজিত জনতা ট্রাকে ধরালো আগুন। বাধা দিতে গেলে পুলিশকেও মারধর করল জনতা। এই ঘটনা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ধর্মপুর এলাকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন গোপীবল্লভপুরের দিক থেকে একটি খালি লরি হাতিবাড়ির দিকে সুবর্ণরেখা যাচ্ছিল। সেই সময় গোপীবল্লভপুরের ধর্মপুর এলাকায় একটি মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। এরপর উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় ট্রাকে।

এরপর ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম এখনো জানা যায়নি। তবে ওই ব্যক্তির বাড়ি গোপীবল্লভপুরের পারুলিয়া এলাকায়। বর্তমানে গোপীবল্লভপুরের হাতিবাড়ী রাস্তা অবরুদ্ধ।

Related Articles