টলিউডে কামব্যাক রাখি গুলজারের! আবারও বড় পর্দায় কিংবদন্তী…
Rakhi Gulzar's Comeback in Tollywood!

The Truth Of Bengal: বাংলা সিনেমায় এবার নন্দিতা শিবপ্রসাদের হাত ধরে কামব্যাক করছেন কিংবদন্তী অভিনেত্রী রাখি গুলজার। ২০০৩ এর পর এই বার বাংলার বড় পর্দায় দেখা যাবে তাঁকে। এইবার প্রথম তিনি নন্দিতা শিব প্রসাদের জুটির সাথে কাজ করতে চলেছেন।

আবারও নতুন সিনেমার সূচনা হতে চলেছে শিবপ্রসাদ নন্দিতার হাত ধরে। তবে এবারের ছবিতে রীতিমতো কাস্টিং এর ক্ষেত্রে রয়েছে বড় চমক। কারণ অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন রাখি গুলজার। ছবির নাম ‘আমার বস’। কিংবদন্তি অভিনেত্রী রাখি ছাড়াও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পাবো শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

সবকিছু ঠিকঠাক থাকলেই বহুদিন পর বাংলা ছবিতে কাম ব্যাক করবেন রাখি। প্রযোজনা সংস্থা উইন্ডোজের তরফে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে এই খবর। রাখি-শ্রাবন্তীর সাথে এই সিনেমায় শিবপ্রসাদ নিজেও থাকছেন। শুটিং শুরু হবে ২০২৪ এর জানুয়ারি মাস থেকে।

শেষবার আমরা অভিনেত্রী রাখি গুলজারকে দেখেছি ‘শুভ মহরত’ ছবিতে। এছাড়াও গৌতম হালদারের নির্বাণ ছবিতে ছিলেন তিনি। যদিও ২০০৩ সালের শুভ মহরত ছবির পর আর বাংলা ছবিতে দেখা যায়নি, রাখি গুলজারকে। এবার প্রথম নন্দিতা শিবপ্রসাদের জুটির সঙ্গে কাজ করবেন অভিনেত্রী। উল্লেখ এর আগেও বহুবার নন্দিতা এবং শিবপ্রসাদ নিজেদের বিভিন্ন সিনেমায় কাস্টিং এর ক্ষেত্রে তাঁবুর তারপর অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এসেছিলেন। এই নতুন ছবির ক্ষেত্রে রাখিও তেমনি একজন চমকপ্রদ কাস্টিং সেটা বলাই বাহুল্য।
Free Access






