‘তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক’, প্রসেনজিৎকে শুভেচ্ছা বিগ বির
সামনেই আসছে তাঁর নতুন ছবি 'দেবী চৌধুরানী'
Truth Of Bengal: তিনি বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’। দু’ দশক ধরে বাংলা সিনে ইন্ডাস্ট্রির দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একের পর এক ছবি উপহার দিয়ে চলেছেন এখনও। একইসঙ্গে সমানতালে কাজ করে চলেছেন বলিউডেও। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ মরণ ফাঁদ শহরে, একাধিক ফিডার বক্সের মুখ খোলা
সামনেই আসছে তাঁর নতুন ছবি ‘দেবী চৌধুরানী’। ছবিতে ‘ভবানী পাঠক’-এর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। ইতিমধ্যেই ছবির ট্রেলার মন কেড়েছে দর্শকদের। প্রসংশিত হয়েছেন প্রসেনজিতের অভিনীত এই ছবি। এবার টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’কে শুভেচ্ছা জানালেন বলিউডের ‘বিগ বি’।
T 5511 – all good wishes Bumba .. তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা !!https://t.co/SXKo6evLcb#DeviChowdhurani #LegacyOfCourage
— Amitabh Bachchan (@SrBachchan) September 23, 2025
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এক্স হ্যান্ডেলে ‘দেবী চৌধুরানী’র ট্রেলার শেয়ার করেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। শেয়ার করেই প্রসেনজিৎকে শুভেচ্ছা জানান মিস্টার বচ্চন। তাও আবার বাংলাতে। বিগ বি লিখেছেন, ‘তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক বুম্বা, শুভেচ্ছা।’ পালটা ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সিনিয়র বচ্চনের পোস্ট শেয়ার করে বুম্বার মন্তব্য, ‘আপনার শুভেচ্ছা এবং উৎসাহ শুধু আমার কাছে নয়, পুরো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ, ধন্যবাদ অমিতজি।’ আগামী ২৬ সেপ্টেবর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘দেবী চৌধুরানী’। ছবিতে ‘দেবী চৌধুরাণী’র গুরু ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। সবমিলিয়ে এখন ছবি মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।





