Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স ডিগ্রি থাকলেই সরকারি দফতরে মিলবে কাজের সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) ‘দ্য সেল ফর ন্যাশনাল সেন্টার ফর লিটারেসি’ শীর্ষক গবেষণা প্রকল্পের কাজের জন্য সেমি প্রফেশনাল অ্যাসিসট্যন্ট পদে নিয়োগ করবে। চুক্তির ভিত্তিতে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কমপক্ষে ৫০% নম্বর নিয়ে লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স নিয়ে স্নাতক হতে হবে। লাইব্রেরি সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন করলে বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে (Library Assistant)।
আরও পড়ুন: Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর সেনাপ্রধানের বার্তা: যুদ্ধ জিততে চাই অত্যাধুনিক প্রযুক্তি
নিয়োগ পদ্ধতি :
সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত রেজিষ্ট্রেশনের সময়। ২২ জুলাই নয়াদিল্লির শ্রী অরবিন্দ মার্গে এনসিইআরটি’র দফতরে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। প্রয়োজনীয় নথিপত্র সমেত হাজির হতে হবে। বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট ncert.nic.in এর দিকে (Library Assistant)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/






